
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ মার্চ, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের আজ দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- ইনফর্মেশন সার্ভিসেস, লিগাসি ফুটওয়ার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বল পেন, শমরিতা হসপিটাল এবং এপেক্স ট্যানারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments