ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের দুইজন ডিরেক্টর এবং একজর স্পন্সর ডিরেক্টর শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মিসেস রোকেয়া কাদের টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান ও দেশ গার্মেন্টসের স্পন্সর ডিরেক্টর। ওমর কাদের খান টুটেলার অয়েল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ গার্মেন্টসের ডিরেক্টর।মিসেস বিদ্যা অমৃত খান টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং পাশাপাশি দেশ গার্মেন্টস লিমিটেডের ডিরেক্টর।
মিসেস রোকেয়া কাদের, ওমর কাদের খান এবং মিসেস বিদ্যা অমৃত খান কোম্পানির ৫৯ হাজার ২৪টি শেয়ার বিদ্যমান বাজার মূল্যে বিক্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪৫ হাজার ২৪টি শেয়ার পাবলিক মার্কেট এবং ১৪ হাজার শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করেছেন।
বিক্রির তথ্য সম্বন্ধে ৩০ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী এই তিন পরিচালকেরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ারের মধ্যে বিদ্যমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে ২৯ হাজার শেয়ার এবং ব্লক মার্কেটে ৩০ হাজার ২৪টি শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments