ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ২৭ মার্চ, ২০২৩ তারিখ থেকে ৩০ মার্চ পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৬.৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৯৫ শতাংশ কমেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ৯.২৩ শতাংশ দর কমেছে এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৬.৭২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিল বাংলা সুগার মিলস, জুট স্পিনার্স, বীকন ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক লিমিটেড এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments