ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিবিএস ক্যাবলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেফোডিল কম্পিউটারস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সামিট পাওয়ার লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৪’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত এবং ২০২৩ এর প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সামিট এলায়েন্স পোর্ট: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ নিরীক্ষিত এবং ৩০ সেপ্টম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
গ্রামীনফোন: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘বি১’ রেটিং করেছে।
কোম্পানিটির, ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আফতাব অটোমোবাইলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির, ৩০ জুন, ২০২২ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments