ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ৫.৩৫ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৭.১৫ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ১৯.৬৪ টাকা। যা গত বছর একই সময়ে নেগেটিভ ছিলো ০.০৪ টাকা।
আগামী ১৮ মে, ২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল, ২০২৩।
আইসিবি ইসলামিক ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিলো ০.৫৯ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ১৮.৫১ টাকা। যা গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৮.১৩ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ০.৮৮ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ০.৪৪ টাকা।
আগামী ১৩ জুলাই, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে, ২০২৩ (বৃহস্পতিবার)।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৯ টাকা (ট্যাক্সের পরে)। যা আগের বছর একই সময়ে ছিলো ৬.৯৩ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬.৮৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৪৪.২৩ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৫৭ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৭.৮৬ টাকা।
আগামী ৩১ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল, ২০২৩।
ইউনাইটেড ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.১৯ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৭ টাকা ৩০ পয়সা।
আগামী ২৫ মে, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩ (রোববার)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments