ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ০২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দরও। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আমরা টেকনোলজিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছিলো ৩৫ টাকা ৭০ পয়সাতেই। তবে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৯ টাকা ২০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও আজ জেমিনী সী ফুড লিমিটেড বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২৮ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছিলো ৫৬৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬৭ টাকা ৮০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৬০ পয়সা বা ৭.৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments