
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ এপ্রিল, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ১৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৫৮ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।
ডিএসইতে ২৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৭ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments