
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০২ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৭৮ কোটি ৩৯ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৭৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন হয় এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড ১৪৮ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, জেমিনী সী ফুড, এডিএন টেলিকম, এ্যাপেক্স ফুটওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments