ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের ৪০ লাখ শেয়ার (ব্লক মার্কেটে) বিক্রি করেছেন।
এদিকে নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরেক কর্পোরেট ডিরেক্টর কোম্পানির ৪০ লাখ শেয়ার ক্রয় করেছেন।
উল্লেখ্য, এই পরিচালকেরা ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমান শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments