শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৩ এপ্রিল, সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২২.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৮৯টি শেয়ার ৮৬ হাজার ২৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনে ০.১৩ শতাংশ বা ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৬ হাজার ২০৪.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ৩৪৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ২ হাজার ১৯৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হয়েছিল ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৩৪ টির এবং অপরিবর্তিত ছিল ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। গতকাল ডিএসইতে ৬ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ৮০ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩১.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৭টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৯৩৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩ লাখ ২৮ হাজার ১৭৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments