
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লাভ থেকে লোকসানে নেমে গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। গেল বছরের তৃতীয় প্রান্তিকে যেখানে কোম্পানিটি মুনাফায় ছিল সেখানে এ বছর লোকসানে জড়িয়ে পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার ১০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৪৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments