ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ৩৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৭ পয়সা। এ হিসেবে কোম্পানিটির লোকসান বেড়েছে।
৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯২ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments