ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯১ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩১ টাকা ১০ পয়সা। গত বছর যা ছিলো ২৯ টাকা ৯৭ পয়সা।
এদিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১০ টাকা ১১ পয়সা (নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments