মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবারও গোলহীন রোনালদো: জয়হীন আল নাসরের
spot_img
spot_img

আবারও গোলহীন রোনালদো: জয়হীন আল নাসরের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আল নাসরের হয়ে টানা তিন ম্যাচে গোলহীন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো-লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালে গেল না কোনো শট। তিনটি ম্যাচেই জয়হীন রোনালদোর আল নাসর।

প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হার। এরপর কিংস কাপে আজ ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল নাসর। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাকে। আল ভেহদার কাছে আজকের ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা।

ওদিকে সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments