ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ এপ্রিল, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৪.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৯২২টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৩.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্বি ৮৭ টির, কমে ৩৮ টির এবং অপরিবর্তিত থাকে ২০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৩৯৪টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫২ কোটি ৫২ লাখ ১৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৬ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৪১.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৬টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ০৩ লাখ ৩১ হাজার ৮১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৭ লাখ ০৬ হাজার ১৯৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ০৬ লাখ ২৫ হাজার ৬২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments