
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিগাসি ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৪.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর ৪.৭৫ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং বঙ্গজ ৩.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, আল-হাজ টেক্সটাইল, বিডি থাই ফুড, সমতা লেদার, আমরা টেকনোলজিস, ফাইন ফুডস লিমিটেড এবং জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments