বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতামিমদের গন্তব্য সিলেট: সাকিব যুক্তরাষ্ট্রে
spot_img
spot_img

তামিমদের গন্তব্য সিলেট: সাকিব যুক্তরাষ্ট্রে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডে আয়ারল্যান্ডের আতিথেয়তা নেওয়ার আগে বাংলাদেশ সিলেটে তিনদিনের ক্যাম্প করবে। সেই ক্যাম্পে থাকবেন না মূল স্কোয়াডের তিন ক্রিকেটার। তাদের মধ্য সাকিব আল হাসান ছুটি নিয়ে এখন যুক্তরাষ্ট্রে আছেন। লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে। তিনজনই জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেবেন।

সিলেটে বাংলাদেশের ক্যাম্প হবে ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল ২০২৩ তারিখে। আয়ারল্যান্ড সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের সঙ্গে আরও একঝাঁক ক্রিকেটারদের নিয়ে অনুশীলনের বিশাল বহর আজ বুধবার রাতে সিলেট যাবে বাংলাদেশ ক্রিকেটদল। ক্যাম্প শেষে সেদিন রাতেই ঢাকায় ফিরবেন খেলোয়াড়া। ৩০ এপ্রিল দিবাগত রাতে তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ উড়াল দেবে ইংল্যান্ডে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ এবং ১৪ মে, ২০২৩ তারিখে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ডেইলি শেয়ারবাজর ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments