ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ৩ টাকা ১০ পয়সা বা ১২.৩৫ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২২ টাকা। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড দর ৯০ পয়সা বা ৭.৩৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ার ১ টাকা ৬০ পয়সা বা ৬.৩২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- জেমিনী সী ফুড, লিগাসি ফুটওয়ার, ইউনিক হোটেল, বাংলাদেশ অটোকারস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments