ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভে নেমে এসেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। গতবছর একই সময়ে ৬২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৬৭ পয়সা।
এদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪৩ টাকা ৪৫ পয়সা নেগেটিভে নেমে এসেছে। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২ টাকা ৬৯ পয়সা নেগেটিভ ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম / এম এইচ


































Recent Comments