
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২৩-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৯ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৬ টাকা।
এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৯৫ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৩১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments