ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৭২ শতাংশের বেশি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১ পয়সা আয় হয়েছিল। অথাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ক্রমাগতই কমছে।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮০ পয়সা। গতবছর একই সময়ে ৫ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৭৪ পয়সা।
বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ারপ্রতি আয় বা ইপিএস খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ইপিএস বৃদ্ধি বা হ্রাসে ওই কোম্পানির শেয়ারের দামেরও হেরফের হয়। সাধারণভাবে ইপিএস বাড়লে তাতে শেয়ারের দাম বাড়ে। আর ইপিএস কমলে শেয়ারের দামও কমে যায়। কোন কোম্পানির ইপিএস ক্রমাগত ভাবে কমে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। নিয়ন্ত্রক সংস্থার উচিত এসব কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্যগুলো সঠিক কিনা তা তদন্ত করা। নয়তো ক্ষতিগ্রস্ত হবে এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments