ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ১৬ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৩ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৪৭ পয়সা আয় ছিলো।
৩১ মার্চ, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ১৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকাম/ই.


































Recent Comments