ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয কার্যদিবস মঙ্গলবার, ০২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৬৩ টাকা ৩০ পয়সা। লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ারের দর ৬ টাকা ৫০ বা ৮.৮৬ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং এপেক্স ফুডস লিমিটেড ৩১ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- বিচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, এডিএন টেলিকম, পেপার প্রসেসিং, বাংলাদেশ মনোস্পুল পেপার, রহিমা ফুড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments