শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবকেয়া ফি প্রদানে ৬ ব্রোকারেজকে সময় বেধে দিয়েছে বিএসইসি
spot_img
spot_img

বকেয়া ফি প্রদানে ৬ ব্রোকারেজকে সময় বেধে দিয়েছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিডিবিএল এর বার্ষিক বকেয়া হিসাব রক্ষণ ফি পরিশোধে ৬ ব্রোকারেজ হাউজকে আগামী আগষ্ট মাস পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ  কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৭২৮ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তথ্যমতে, হাউজগুলো আগামি আগস্টের মধ্যে সিডিবিএলকে ফি পরিশোধ না করলে, ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৪৮ এবং তফসিল ৪ অনুসারে সেবা প্রদান বন্ধ করার জন্য সিডিবিএলকে নির্দেশ প্রদান ও পাওনা আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- ফার্স্ট লীড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ। এই হাউজগুলো সিডিবিএলের বার্ষিক ফি পরিশোধে ব্যর্থতার মাধ্যমে ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর প্রবিধান ৪৮ ভঙ্গ করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments