ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ১৫ মাস ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অস্ট্রেলিয়াকে রেখে র্যাঙ্কিংয়ের শীর্ষ দখল করেছে ভারত। আইসিসি টেস্ট সেরার মুকুট পেতে শীর্ষে থেকেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ভারত।

আজ ২ মে, (মঙ্গলবার) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং পয়েন্ট ১২১। আর ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে অজিরা। গত বছরের জানুয়ারি থেকে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে এতদিন এক নম্বরেই ছিল অস্ট্রেলিয়া। আর তিন পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ছিল ভারতীয়রা। ইংল্যান্ড ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে, অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের। র্যাংকিংয়ের বাকি অবস্থানগুলো অপরিবর্তিতই রয়েছে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে থাকা দলগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা ১০৪ পয়েন্ট নিয়ে চার, নিউজিল্যান্ড ১০০ পয়েন্ট নিয়ে পাঁচ, পাকিস্তান ৮৬ পয়েন্ট নিয়ে ছয়, শ্রীলঙ্কা ৮৪ পয়েন্ট করে সাত , ওয়েস্ট ইন্ডিজের ৭৬ পয়েন্ট করে আট, বাংলাদেশ ৪৫ পয়েন্ট নিয়ে নয়ে এবং ৩২ পয়েন্টে জিম্বাবু রয়েছে দশে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments