শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি২০২২ সালে কনসলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংকের ৩২% প্রবৃদ্ধি অর্জন
spot_img
spot_img

২০২২ সালে কনসলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংকের ৩২% প্রবৃদ্ধি অর্জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেক চ্যালেঞ্জিং বাজার পরস্থিতি সত্ত্বেও ২০২২ সালে সামষ্টিকভাবে (কনসলিডেটেড ভিত্তিতে) কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংক ৩২% প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২২ সালে সহযোগী প্রতিষ্ঠানসহ সামষ্টিকভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এককভাবে (স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে) ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০% বেশি।

জানা যায়, চ্যালেঞ্জিং বাজার পরস্থিতিতেও ব্র্যাক ব্যাংক অত্যন্ত শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্র্যাক ব্যাংক আমানতে ২৪% এবং ঋণ ও অ্যাডভান্সে ২৮% প্রবৃদ্ধি অর্জন করেছে। ৩০ এপ্রিল ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২২ সালের আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পূজিঁবাজার বিশেষজ্ঞবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ২০২২ সালে ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২০২২ সালে উল্লেখযোগ্য সাফল্য:

● ২০২২ সালে সামষ্টিকভাবে শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.০২ টাকা, যা ২০২১ সালে ছিল ৩.৬৫ টাকা।
● শেয়ার প্রতি ব্যাংকের নিট অ্যাসেটস মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০.৮৬ টাকা, যা ২০২১ সালে ছিল ৩৮.২১ টাকা।
● লোন পোর্টফোলিও লক্ষ্যণীয় ২৮% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে ব্যাংকিং খাতের গড় ছিল ১৪.২ শতাংশ।
● পূর্ববতী বছরের তুলনায় আমানতে প্রবৃদ্ধি হয়েছে ২৪%, যেখানে ব্যাংকিং খাতের গড় ছিল ৫.৭ শতাংশ।
● সামষ্টিকভাবে রিটার্ন অন ইক্যুইটি হয়েছে ১০.১৬% এবং রিটার্ন অন অ্যাসেট হয়েছে ১.০২ শতাংশ।
● পূর্ববতী বছরের তুলনায় ২০২২ সালে সামষ্টিকভাবে আয় বেড়েছে ২০ শতাংশ। লোনের প্রবৃদ্ধির কারণে অধিক ইন্টারেস্ট আয়, তহবিলের খরচের কার্যকর ব্যবস্থাপনা, অধিক নন-ফান্ডেড আয়ের কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
● সামষ্টিকভাবে পরিচালনা ব্যয় ২৩% বৃদ্ধি পেয়েছে। রেগুলেটর কতৃর্ক এন্ট্রি লেভেল স্টাফদের ন্যূনতম বেতন নির্ধারণ, অন্যান্য পরিচালনা ব্যয়ের উপর মুদ্রাস্ফীতির প্রভাব, প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে মানবসম্পদ, প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে।
● ২০২২ সালে খেলাপী ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৭২ শতাংশ, যা ২০২১ সালে ছিল ৩.৯০ শতাংশ।

আন্ডাররাইটিং, মনিটরিং ও রিকভারিতে সম্মিলিত পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে।

২০২২ সালের আর্থিক ফলাফল সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক মধ্য মেয়াদের কৌশলের অংশ হিসেবে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। আমানত ও ঋণে ব্যাংকের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতের গড়কে বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে। এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা এবং দীর্ঘমেয়াদী টেকসইতার প্রমাণ দেয়। গত বছর ব্র্যাক ব্যাংক নানা ডিজিটাল সার্ভিসেস ও কাস্টমার প্রপোজিশন উন্নত করে। আমরা এ গতি ধরে রাখবো এবং ২০২৫ সালের মধ্যে ব্যবসা দ্বিগুণ করবো।”

তিনি আরও বলেন, “স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংক-কে সুশাসন, নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিয়ের ক্ষেত্রে রোল মডেল হিসেবে মনে করে। আমরা আমাদের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে পরামর্শ দেওয়ার জন্য, বাংলাদেশ ব্যাংককে দিকনির্দেশনা প্রদানের জন্য এবং গ্রাহকদেরকে ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ২০২২ সালে আর্থিক ফলাফলের বিশদ বিবরণ ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের লিঙ্কটি দেয়া হলো-https://www.bracbank.com/en/investor-relations#financialStatements.

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments