ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাসহ দেশের ৮ বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভারগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, বান্দরবান, পটুয়াখালী ও বরিশাল জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ছে বান্দরবানে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments