মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশেষ বলে রোমাঞ্চকর জয় হায়দ্রাবাদের
spot_img
spot_img

শেষ বলে রোমাঞ্চকর জয় হায়দ্রাবাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার (৭ মে) হায়দ্রাবাদ ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জশ বাটলার এবং অধিনায়ক সাঞ্জু স্যামসনের ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। ইনিংসের ৯ বল বাকী থাকতে ৫৯ বলে ৯৫ রান করে আউট হন বাটলার। অপরাজিত ৬৬ রান করেন স্যামসন।

২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটারদের গুরুত্বপূর্ণ ইনিংসে ২১৫ রানের বিশাল টার্গেট স্পর্শ করে হায়দ্রাবাদ। শেষ বলে প্রয়োজন ছিলো ৫ রান হায়দ্রাবাদের। পেসার সন্দ্বীপ শর্মার শেষ ডেলিভারিতে নো-বল হওয়াতে সমীকরণ নেমে আসে চার রানে। ফ্রি-হিটে ছক্কা মেরে দলকে জয় এনে দেন আব্দুল সামাদ।

হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা ৩৪ বলে ৫৫, রাহুল ত্রিপাটি ২৯ বলে ৪৭, দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন ১২ বলে ২৬ ও সামাদ ৭ বলে অপরাজিত ১৭ রান করেন। রাজস্থানের স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৪টি উইকেট নেন।

ডেইলি শেয়ারববাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments