ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও ঘরের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচটি ড্র হওয়ায়, সিটির মাঠে দ্বিতীয় লেগটি হতে যাচ্ছে অলিখিত ‘ফাইনাল’। সেই ম্যাচে যে জিতবে তারাই উঠবে এবারের ইউসিএলের ফাইনালে। তবে সিটির বিপক্ষে এই ড্র মানতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্ষুব্ধ রিয়াল কোচের মতে, ম্যাচে রেফারির কোনো মনোযোগই ছিল না।

ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার পর সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে দলকে সমতায় ফেরান। তবে ডি ব্রুইনের গোলটিতে ঝামেলা আছে, এমনটাই বলেছেন কার্লো।
সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, ‘দেখে মনে হচ্ছিল বল বাইরে ছিল। এটা আমি বলছি না। প্রযুক্তি বলছে। এর আগে একটা কর্নার হয়েছিল রেফারি সেটাও দেয়নি। রেফারি আসলে মনোযোগী ছিলেন না।
গতকাল ম্যাচে আনচেলত্তিকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। যা নিয়ে অসন্তুষ্ট রিয়াল কোচ। তার মতে হলুদ কার্ড তার না মাঠের ফুটবলারদের প্রাপ্য ছিল।
আনচেলত্তির দাবি, এই ম্যাচে জয়টা রিয়ালেরই প্রাপ্য ছিল, ‘সে আমাকেও একটা হলুদ কার্ড দিয়েছে। আমি তাকে বলেছি, কার্ড মাঠে দিতে মাঠের বাইরে না। বল বাইরেই ছিল। মাঠে ফুটবলারদের আরও বেশি কার্ড প্রাপ্য। আমরা ভালো লড়াই করেছি। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল। ভালো ম্যাচ ছিল, তবে ফলাফল আমাদের পুরস্কৃত করেনি।’ আগামী ১৭ মে সিটির মাঠে দ্বিতীয় লেগের খেলায় আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments