সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআজাচ্চির বিপক্ষেই খেলবেন মেসি
spot_img
spot_img

আজাচ্চির বিপক্ষেই খেলবেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘নিষিদ্ধ’ লিওনেল মেসিকে ছাড়া এরই মধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। গত ৭ মে, ত্রয়ের বিপক্ষে সেই ম্যাচে ছিলেন না চোটে আক্রান্ত দলের আরেক বড় তারকা নেইমারও। তারপরও ক্রয়েরর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি। লিগ শিরোপার জয়ের পথটা আরেকটু পরিষ্কার করা সেই জয়ের সুখ স্মৃতি নিয়ে আজই আবার মাঠে নামছে পিএসজি। নিজেদের ঘরেরন মাঠ পার্ক দি প্রিন্সেসে আজ তাদের প্রতিপক্ষ আজাচ্চিও। পয়েন্ট তালিকার তলানির দিকের পুঁচকে এই দলের বিপক্ষে দৈত্য পিএসজির দ্বৈরথের ম্যাচ প্রিভিউ বিশেষ গুরুত্ব পাওয়ার কারণ, এই ম্যাচেই খেলবেন মেসি!

ক্লাবের নিষেধ সত্ত্বেও সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। পরে মেসি ‘শর্ত যুক্ত’ ক্ষমা চাওয়ায় তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিএসজি। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের নিশ্চিত করেছেন, মেসি আজ আজাচ্চিওর বিপক্ষে খেলবেন। এবং সেটা শুরুর একাদশেই। মানে ম্যাচের প্রথম মিনিট থেকেই মাঠে দেখা যাবে মেসিকে।

শুক্রবার (১২ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘আমি মঙ্গলবার তার সঙ্গে কথা বলেছি, তার মনের অবস্থা কি সেটা দেখার জন্য। আমি দেখেছি, সে খেলার ব্যাপারে খুবই দৃঢ়প্রতিজ্ঞ…সে আগামীকাল শুরুর একাদশেই খেলবে।’ কোচের সবুজ সংকেত পেয়ে মেসিও নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন। গতকালও দলের সঙ্গে অনুশীলন করেছেন।

সৌদি সফর নিয়ে কদিন আগে ক্লাব পিএসজি ও মেসির মধ্যে কী একটা গোমট পরিস্থিতিই না তৈরি হয়েছিল। গোমট অন্ধকারের সেই কালো মেঘ দ্রুতই কেটে গিয়ে এখন আকাশ ফকফকা। একটা শঙ্কা অবশ্য রয়েছে। মেসি খেলতে পারেন আভাস পেয়ে পিএসজির উগ্রবাদী সমর্থকগোষ্ঠী এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। তারা শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকবেন নাকি ক্ষোভ-হতাশা চাপা দিয়ে গ্যালারিতে ফিরবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি তারা বয়কটের ডাক বাতিল করে গ্যালারিতে ফেরেন, তাহলে পিএসজির ফকফকা আকাশটা আরো ফকফকাই হবে!

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments