শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
spot_img
spot_img

ভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের কোচবিহারে অনুষ্ঠিত স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নকআউট প্রমিলা ফুটবল টুর্নামেন্টে নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শনিবার টাইব্রেকারে ৫-৪ গোলে সরলা একাডেমি দক্ষিণ দিনাজপুর ওয়েস্টবেঙ্গল, ভারতকে হারিয়ে বাংলাদেশের হয়ে রংপুরের সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কোচ মিলন মিয়া।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা সেমিফাইনালে গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি কলকাতাকে হারিয়েছিল ১-০ গোলে। ফাইনালসহ বাংলাদেশ ৩টি ম্যাচ জিতে সফলভাবে দেশে ফিরছে। এ টুর্নামেন্টে মোট আটটি ক্লাব অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ ও ভুটানের একটি করে ক্লাব এবং বাকী ছয়টি ক্লাব ভারতের।

ক্লাব হিসেবে গত ৪ মে ভারতে খেলতে গেলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে খেলেছে সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের সদস্য রংপুরের পালিচড়া গ্রামের এই ক্লাবের মেয়েরা। গতকালের ফাইনাল খেলায় প্রথমে ১১ মিনিটে গোল করে ভারতের দক্ষিণ দিনাজপুর ওয়েস্টবেঙ্গল এগিয়ে যায়। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলার ৫৮ মিনিটে রেখা আক্তারের একমাত্র গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরে আর গোল না হওয়ায় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে খেলা গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওই ম্যাচে প্রথমবার অংশ নেওয়া সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, রংপুর বাংলাদেশ।

ফাইনালে সেরা ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বাংলাশের গোলকিপার শাম্মি, সেরা ডিফেন্ডার বাংলাদেশ দলের রেখা আক্তার ও সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ দলের সুলতানা আক্তার। দলের অধিনায়ক সুলতানা বলেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই এখানে সমর্থন দিয়েছে ও সাহস যুগিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই চ্যাম্পিয়ন ট্রফি শুধু রংপুরের নয়, গোটা বাংলাদেশের।’

সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ মিলন মিয়া বলেন, ‘সবগুলো দলেই ভালো খেলেছে। আমাদের যোগ্যতা অনুযায়ী আত্মবিশ্বাস ছিল আমরা জয়ী হবো। আমাদের মেয়েরা সেই যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে, ফলাফলও পেয়েছি। এটা আমাদের শুধু রংপুরের নয়, পুরো দেশের গৌরব।’

উল্লেখ্য, রংপুরের সদ্যপুষ্করণী ইউনিয়নের পালিচড়া গ্রাম এই মেয়েদের কারণে ইতোমধ্যেই নারী ফুটবলারদের গ্রাম বলে পরিচিতি পেয়েছে। এই গ্রামের বহু নারী ফুটবলাররা বাংলাদেশ নারী জাতীয় দলের পাশাপাশি জায়গা করে নিয়েছেন অন্যান্য বয়সভিত্তিক দল ও ক্লাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments