ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৯ কোটি ৮৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ১২ লাখ টাকার। এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৪ কোটি ৩২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments