ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৯২ পয়সা। যা গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৩ টাকা ৯২ পয়সা।
অপরদিকে, ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর ছিলো ২৯ টাকা ৬০ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৪ টাকা ৮৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments