ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৭ কোটি ৪০ লাখ টাকার। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ২৬ কোটি ৯৯ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনী সী ফুড, প্রভাতী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ রিসোর্ট এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments