ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৫৭ টাকা ২০ পয়সা। খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দর ৯০ বা ১০.০০ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১ টাকা ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- নাভানা সিএনজি, গ্লোবাল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট মিলস এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments