বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওগিবসন সিকিউরিটিজের উদ্বোধন আগামীকাল
spot_img
spot_img

গিবসন সিকিউরিটিজের উদ্বোধন আগামীকাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২৩ মে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস গিবসন সিকিউরিটিজের উদ্বোধন অনুষ্ঠিত হবে। গিবসন সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গিবসন সিকিউরিটিজের কার্যক্রম শুরুর এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিবসন সিকিউরিটিজ লিমিটেড উদ্বোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

গিবসন সিকিউরিটিজ লিমিটেডের কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটি সব গ্রাহককে প্রতিযোগিতামূলকভাবে উচ্চ মানের পণ্য এবং সেবা প্রদান করবে। প্রতিষ্ঠানটি নৈতিক মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেয়ার মাধ্যমে খ্যাতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা।

এর আগে নতুন করে ৩০টি সিকিউরিটিজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়া ট্রেক অনুমোদনের অপেক্ষায় ২৪টি প্রতিষ্ঠান এবং ট্রেক আবেদন বাতিল হয়েছিলো ১২টি প্রতিষ্ঠান, আর এই ট্রেক আবেদন বাতিলের তালিকায় ছিলো গিবসন সিকিউরিটিজ।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ডিএসইর প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় নতুন ৩০টিকে ট্রেকের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকতর যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে।’

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ৩০টি প্রতিষ্ঠানকে নতুন ট্রেকের অনুমোদন দিয়েছি বিএসইসি। প্রস্তাবিত বাকি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments