ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার, ২২ মে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানির মোট ৫৪ লাখ ৫৩ হাজার ৩৪৫টি শেয়ার ৩১ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ব্লকে ৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন অ্যাসোসিয়েটেড রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৪১ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় এবং স্কয়ার ফার্মা ২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দিনটিতে ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্রাক ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, জেমিনি সী ফুড, লুবরেফ বাংলাদেশ এবং সোনালী পেপার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments