ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সাপ্তাহটিতে কোম্পানির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.২২ শতাংশ। কোম্পানিটির শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২ টাকা ৮০ পয়সা।
এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯.১৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং ফার কেমিক্যালের ৮.৫৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহটিতে যমুনা ব্যাংক, মনোস্পুল পেপার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এপেক্স ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো এবং জাহিন স্পিনিং এই তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments