রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১০ কোম্পানির স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
spot_img
spot_img

১০ কোম্পানির স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির ঘোষণাকৃত ২.৫০ শতাংশ  স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানি কর্তৃপক্ষ ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩১ মে, ২০২৩ তারিখে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি আলোচিত আর্থবছরের জন্য মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ ছিলো স্টক ডিভিডেন্ড।

কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৫ মে, ২০২৩ তারিখ।

গ্লোবাল ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যার মধ্যে ৫ শতাংশ ছিলো স্টক ডিভিডেন্ড।

কোম্পানিটি এ সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ৩০ মে, ২০২৩ তারিখ।

সাউথইস্ট ব্যাংক: গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানি কর্তৃপক্ষ ৪ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

সোস্যাল ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৫ জুন, ২০২৩ তারিখে।

ঢাকা ব্যাংক: কোম্পানিটির ০৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ০৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।

০৬ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির ঘোষণাকৃত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে বিএসইসি।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

ওয়ান ব্যাংক: গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বিএসইসি।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৮ জুন, ২০২৩ তারিখে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments