ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারকে গতিশীল করতে ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে বাজেট ২০২০-২১ পূন:বিবেচনা ও সংযোজনসহ ৬টি দাবি জানান বাংলাদেশ পুুুুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার (১৬ জুন) ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান-উর-রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সাক্ষরিত দাবিসমুহের একটি চিঠি চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশন, সচিব অর্থ মন্ত্রনালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, গভর্নর বাংলাদেশ ব্যাংক, চেয়ারম্যান ঢাকা স্টক একচেঞ্জ ও চেয়ারম্যান চট্টগ্রাম স্টক একচেঞ্জ বরাবর পাঠান বলে ঐক্য পরিষদের সূত্রে জানা গেছ।
এ প্রসঙ্গে বাংলাদেশ পুুুুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য এক যুগান্তকারী গণমুখী বাজেট প্রণয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ। দেশের এই ক্রান্তিকালে এই যুগান্তকারী বাজেট শিল্প, ব্যবসা-বাণিজ্য, জনগনের কর্মসংস্থান বৃদ্ধি, জনগনের স্বাস্থ্য সুরক্ষাসহ অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। পুঁজিবাজারে গতিশীলতা বৃদ্ধি ও আস্থা ফিরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও বাজেটে দেওয়া হয়েছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবত পুঁজিবাজারে রক্তক্ষরন চলছে। তার উপর কোভিড-১৯ এর প্রভাবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আরো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই পুঁজিবাজারের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির জন্য এ ৬টি দাবি চূড়ান্তবাজেটে পুন:বিবেচনা ও সংযোজনের জন্য জোর দাবি জানাচ্ছি।
বিনিয়োগকারীদের দাবিগুলো হচ্ছে-
১। বাজেটে অপ্রদশিত অর্থ ১০ শতাংশ কর দেওয়ার মাধ্যমে পুঁজিবাজারে ৩ বছরের লক ইন শর্তে বিবিয়োগের সুযোগ রাখা হয়েছে।
পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এই করের হার ৫ শতাংশ করে ৩ বছরের লক ইন শর্ত বাতিল করতে হবে এবং নগদ, ব্যাংকে জমা, সঞ্চয়পত্রে বিনিয়োগ ইত্যাদি বাতিল করে শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিলে পুঁজিবাজার গতিশীল হবে।
২। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী গুলো কর্পোরেট কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করতে হবে। এর ফলে ভাল মানের মাল্টি ন্যাশনাল কোম্পানীসহ বড় বড় প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়বে।
৩। বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর করমুক্ত সীমা ৫০,০০০ টাকা বাড়িয়ে কমপক্ষে ১০০,০০০ লক্ষ টাকা করতে হবে।
৪। বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর যে অগ্রীম কর কেটে নেওয়া হয়, সেটাকে চূড়ান্তট্যাক্স হিসাবে গন্য করতে হবে।
৫। পুঁজিবাজারে লেনদেনের উপর প্রতি লাখে ৫০ টাকা কর কর্তন করা হয়, এটা কমিয়ে পূর্বের ন্যায় প্রতি লাখে ১৫ টাকা করতে হবে।
৬। পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধির জন্য বন্ড মার্কেটকে শক্তিশালী, আকর্ষনীয় ও জনপ্রিয় করতে বন্ডের আয়ের উপর কর কমাতে হবে।
এতে বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হবে ও পুঁজিবাজারে অর্থের জোগান বৃদ্ধি পাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ






























Recent Comments