রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এলএনজি কিনতে কাতারের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ
spot_img
spot_img

এলএনজি কিনতে কাতারের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে পেট্রোবাংলার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবে কাতার। আগামীকাল হতে যাচ্ছে এ চুক্তি স্বাক্ষর। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার রয়টার্সকে জানিয়েছেন, এই চুক্তি হবে ১৫ বছর মেয়াদী। চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ২০ লাখ টন এলএনজি সরবরাহ করবে কাতার। ২০২৬ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহ শুরু হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি নর্থ ফিল্ডের মেগা সম্প্রসারণের জন্য চলতি বছর যে কয়টি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশের সঙ্গে বিক্রি চুক্তি তার অন্যতম হবে।

নতুন চুক্তিতে বাংলাদেশ সরকার কত দামে এলএনজি কিনছে তা এই মুহূর্তে প্রকাশ করা হবে না। কাতার হল বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে এলএনজির চাহিদা বেড়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর এই চাহিদা বাড়তে শুরু করে।

এলএনজি আমদানির চুক্তিটি কাতারের সাথে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘমেয়াদী চুক্তি হবে। গত বছর ইউক্রেন যুদ্ধের পর দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments