মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসেভিয়ার সপ্তম নাকি রোমার প্রথম
spot_img
spot_img

সেভিয়ার সপ্তম নাকি রোমার প্রথম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসবে মেতেছে সেভিয়া। গৌরবের রেকর্ডটা টিকিয়ে রাখতে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে স্পেনের ক্লাবটি। প্রতিপক্ষ এএস রোমা।

ইউরোপা লিগে এখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি ইতালিয়ান এই ক্লাবটি। সেভিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইতালির ক্লাবটি। হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোমার কোচ মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না। শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।

ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি বড় শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লিগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments