ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৬ কোটি ৪৪ লাখ ০৮ হাজার টাকার। এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৩৩ কোটি ৩৯ লাখ ০১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউক্যালস, রূপালি লাইফ ইন্সুরেন্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments