ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির গত ২২ মে শেয়ার দর ছিল ৮২ টাকা ৮০ পয়সা। ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ১১৬ টাকা উন্নীত হয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ২২ মে শেয়ার দর ছিল ১১৩ টাকা ৩০ পয়সা। ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির গত ২৫ মে শেয়ার দর ছিল ৮০ টাকা ৫০ পয়সা। ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ১০৭ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments