শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকরাশিয়া: চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার বাড়ানোর প্রয়োজন নেই
spot_img
spot_img

রাশিয়া: চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার বাড়ানোর প্রয়োজন নেই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়া, চীন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সম্মিলিত বাহিনীকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব পারমাণবিক অস্ত্রাগারের আকার বাড়াতে হবে বলে ওয়াশিংটন বিশ্বাস করে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ পরামর্শক গ্রুপ আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনে দেওয়া বক্তৃতায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য জানিয়েছেন।

সুলিভান জানিয়েছেন, রাশিয়া যদি নিউ স্টার্ট চুক্তিতে নির্ধারিত ২০২৬ সাল পর্যন্ত পারমাণবিক অস্ত্রের সীমা মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্র একই কাজ করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে বলেছিলেন, মস্কো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত করার শেষ অবশিষ্ট চুক্তি নিউ স্টার্ট- এ অংশগ্রহণ করবে না।

সুলিভান বলেছেন, ‘আমাদের পারমাণবিক বাহিনীকে সফলভাবে ঠেকানোর জন্য আমাদের প্রতিযোগীদের সম্মিলিত মোট সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।

তিনি বলেন, ‘নিউ স্টার্ট থেকে সরে যাওয়ার দাবি করার সময়, রাশিয়াও প্রকাশ্যে চুক্তির কেন্দ্রীয় সীমা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে, যা ২০২৬ সালের মধ্যে কৌশলগত পারমাণবিক শক্তি সীমিত করা চালিয়ে যাওয়ার সম্ভাব্য ইচ্ছার ইঙ্গিত দেয়। আমরা তাতে সম্মত।

ডেইলি শেয়াবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments