ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড গত ৩০ জুন, ২০২০ এবং ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ১ টাকা ১৪ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৯৯ পয়সা।
এছাড়াও, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৭৬ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৯ পয়সা।
আগামী ১২ জুলাই, ২০২৩ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments