ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫৮ কোটি ৫৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪৫ কোটি ৮২ লাখ ০১ হাজার টাকার। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ৪৫ কোটি ৪৫ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন টেকনোলজি, রূপালি লাইফ ইন্সুরেন্স, আরডি ফুড, নাভানা ফার্মাসিউক্যালস, অগ্নি সিস্টেমস, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments