শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণে নতুন গাইডলাইন
spot_img
spot_img

সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণে নতুন গাইডলাইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারি সিকিউরিটিজ লেনদেনে নতুন গাইডলাইন “গাইডলাইনস অন দ্যা সেকেন্ডারি ট্রেডিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ-২০২৩” প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই গাইডলাইন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ৬ জুন, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণ এবং অধিকতর সক্রিয় করার লক্ষ্যে নতুন এই গাইডলাইন তৈরি করা হয়েছে।

গাইডলাইন প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণ এবং অধিকতর সক্রিয় করার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের মার্কেট ইনফ্রাস্টাকচার (এমআই) মডিউলের পাশাপাশি দেশের স্টক এক্সচেঞ্জের (ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, প্লাটফর্মসমূহে সরকারি সিকিউরিটিজের ক্রয়-বিক্রয়ের বিধি, নীতি, পদ্ধতি, সিকিউরিটিজ ও ফান্ড সেটেলমেন্ট প্রক্রিয়া, লেনদেনের পক্ষসমূহের দায়িত্ব-কর্তব্য এবং লেনদেন সংশ্লিষ্ট যে কোনো বিবাদ (ডিসপোট) নিষ্পত্তি প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের বা পক্ষসমূহের জন্য নির্দেশনাবলি সম্বলিত ”গাইডলাইনস অন সেকেন্ডারি ট্রেডিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ-২০২৩” প্রণয়ন করা হয়েছে।

যা পরিপালনের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments