ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ র্কার্যদিবস বুধবার, ০৭ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৬টি কোম্পানির মোট ৮৮ লাখ ১০ হাজার ৩৬২টি শেয়ার ৪৮ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় গ্রামীনফোন লিমিটেড ৫ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৪ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লুব-রেফ (বাংলাদেশ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments