ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ০৮ জুন সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৩.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৩৬০টি শেয়ার ২ লাখ ১০ হাজার ৭২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৬৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স চেয়ে ০.৩৬ শতাংশ বা ২২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮.৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৩ লাখ ৮ হাজার ৬৯৭টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ৪৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮২ কোটি ৮০ লাখ টাকার।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৮২ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৬৫.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭৯টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৬৭৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ০৭ লাখ ৫৬ হাজার ৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৬২২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments